২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের ৩০২ সদস্যের কমিটি ঘোষণা

পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি ২১, যুগ্ম সাধারণ সম্পাদক ৮২ জন ও সহ সাধারণ সম্পাদক ৬২ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2022, 08:19 PM

Updated : 11 Sep 2022, 08:23 PM

জাতীয়তাবাদী ছাত্রদলের ৩০২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি।

রোববার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

গত ১৭ এপ্রিল কাজী রওনকুল ইসলাম শ্রা্বণকে সভাপতি ও সাইফ মাহমুদ জু্য়েলকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছিল বিএনপি।

নতুন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খান, এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।

ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি ২১, যুগ্ম সাধারণ সম্পাদক ৮২ জন ও সহ সাধারণ সম্পাদক ৬২ জন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল, সিনিয়র সহসভাপতি ইজাজুল কবির রুয়েল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানসহ ৩৩ সদস্যের কমিটিও অনুমোদন দেওয়া হয়।