২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকার ফজলে রাব্বী মিয়ার আসনে মনোনয়ন প্রত্যাশী তার মেয়েসহ ১০

আগামী ১০ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়নের সিদ্ধান্ত হবে।

স্পিকার ফজলে রাব্বী মিয়ার আসনে মনোনয়ন প্রত্যাশী তার মেয়েসহ ১০

নির্বাচন ভবন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 09:29 PM

Updated : 08 Sep 2022, 09:29 PM

ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া আসনে নৌকার প্রার্থী হতে চান তার মেয়েসহ ১০ জন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির চতুর্থ দিন পর্যন্ত প্রার্থী হওয়ার আগ্রহ দেখিয়ে তারা মনোনয়নপত্র কেনেন।

এরা হলেন- প্রয়াত ফজলে রাব্বী মিয়ার মেয়ে ও ফুলছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী, ছাত্রলীগের সাবেক সভাপতি ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদ হাসান রিপন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মোছা. লুদা মিলা পারভীন, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শামসুল আরেফিন ও সহসভাপতি মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. উম্মে জান্নাতুল ফেরদৌস, যুবলীগ নেতা সুশিল চন্দ সরকার ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নূরুল আমিন।

গত ২৩ জুলাই ফজলে রাব্বী মিয়ার মৃত্যু হলে গাইবান্ধা-৫ আসন শূন্য হয়। তিনি সাতবার সংসদ সংসদ সদস্য নির্বাচিত হন। দুই দফায় ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন।

আগামী ১২ অক্টোবর আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এতে প্রার্থী চূড়ান্ত করতে রোববার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ।

এছাড়া ৬১টি জেলা পরিষদে মনোনয়নপত্র নিয়েছেন ৫০০ জন।

তবে বাগেরহাট জেলা পরিষদে চেয়ারম্যান পদে শেখ কামরুজ্জামান টুকু, মুন্সিগঞ্জ জেলা পরিষদে জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন ছাড়া আর কেউই দলের মনোনয়নপত্র নেননি।

লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলা পরিষদে ১৯ জন এবং যশোরে ১৮ জন মনোনয়নপত্র নিয়েছেন।

১০ সেপ্টেম্বর বিকাল ৪টায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডে ৬১ জেলা পরিষদ ও গাইবান্ধা- ৫ আসনে কারা মনোনয়ন পাবে তার সিদ্ধান্ত হবে বলে জানান দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

আরও পড়ুন

পুরনো খবর:

গাইবান্ধা-৫: ফজলে রাব্বীর আসনে নৌকার মাঝি কে?
মারা গেছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া