সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
রাজধানী ঢাকার সাবেক এই সংসদ সদস্য ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন।
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সালাহউদ্দিনের ভাগ্নে রিফাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আমরা সোয়া ৮টার দিকে সংবাদ পাই মামা (সালাহউদ্দিন) হাসপাতালে মারা গেছেন।”
রাজধানী ঢাকার সাবেক এই সংসদ সদস্য ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন।
সালাহউদ্দিন আহমেদ ঢাকা- ৪ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৯১ ও ২০০১ সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
