২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে মেনন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে মেনন

রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2022, 12:08 PM

Updated : 13 Aug 2022, 05:18 PM

কোভিডে আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

শুক্রবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

শনিবার ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড: অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও মার্কিন যোগসাজশ’ শীর্ষক এক আলোচনা সভায় মূল ধারণাপত্র উপস্থাপনের কথা ছিল মেননের।

কিন্তু অসুস্থতার কারণে তিনি সভায় উপস্থিত হতে পারেননি বলে জানান বাদশা।

মেননের স্ত্রী লুৎফুন্নেছা খানও কোভিড আক্রান্ত হয়ে শনিবার হাসপাতালে ভর্তি হয়েছেন বলে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে জানানো হয়।