২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতাদের মুক্তি দাবি গণসংহতি আন্দোলনের

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ জনগণের চলমান ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইকে আরও এগিয়ে নেবে, আশা দলটির।

বিএনপি নেতাদের মুক্তি দাবি গণসংহতি আন্দোলনের

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2022, 09:35 PM

Updated : 10 Dec 2022, 09:46 PM

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন।

শনিবার দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

এতে বলা হয়, অনেক বাধা-বিপত্তি ও গ্রেপ্তার উপেক্ষা করে বিএনপির আজকের ঢাকা বিভাগীয় সমাবেশ জনগণের চলমান ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইকে আরও এগিয়ে নেবে।

বাংলাদেশে শাসনব্যবস্থা ও সরকারের পরিবর্তনের অভিন্ন লক্ষ্যে এই লড়াই যুগপৎ ধারায় ভবিষ্যতে আরও বৃহত্তর রূপ নেবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

নয়া পল্টনে পুলিশের ওপর হামলা ও হাতবোমা নিক্ষেপে উসকানি দেওয়ার অভিযোগে ফখরুলসহ দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বৃহস্পতিবার রাতে নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে শুক্রবার পল্টন থানার মামালায় তাদের দেখানো হয়।

গত শুক্রবার গণসংহতি আন্দোলনসহ সাত দলের নতুন জোট গণতন্ত্র মঞ্চও তাদের মুক্তির দাবি জানায়।

আরও পড়ুন

পুরনো খবর:

নয়া পল্টনে সংঘর্ষ: উসকানির অভিযোগে গ্রেপ্তার ফখরুল ও আব্বাস
ফখরুল-আব্বাসের মুক্তি দাবি গণতন্ত্র মঞ্চের