২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ব্যাংক হিসাব অবরুদ্ধ

তার দুটি ব্যাংক হিসাবে থাকা টাকা সরিয়ে ফেলার চেষ্টা চলছে বলে দুদকের ভাষ্য।

সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ব্যাংক হিসাব অবরুদ্ধ
শরীফ আহমেদ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2025, 04:55 PM

Updated : 26 Aug 2026, 11:32 AM

সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। 

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব মঙ্গলবার এ আদেশ দেন। 

দুদকের কোর্ট পরিদর্শন আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শরীফ আহমেদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য দুদকের উপপরিচালক মোহা. নুরুল হুদা আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ বিষয়ে শুনানি করেন।  শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে। 

দুদকের আবেদনে বলা হয়,  ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত, নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের’ অভিযোগে অনুসন্ধান চলছে। 

“অনুসন্ধানকালে তার নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়, যা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মর্মে প্রতীয়মান হয়। তার দুটি ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। অভিযোগ নিষ্পত্তির পূর্বে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে কমিশনের কার্যক্রম ব্যাহত হবে। অবিলম্বে তার অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।”