০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

হাসিনার পতনের পর বিএনপির প্রথম সমাবেশ বুধবার, প্রধান অতিথি তারেক

তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশে বক্তব্য দেবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2024, 10:32 PM

Updated : 10 Sep 2026, 12:13 PM

শেখ হাসিনার পতনের পর রাজধানীতে প্রথম সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। 

নয়া পল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনে বুধবার বিকালে অনুষ্ঠেয় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  

দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন মঙ্গলবার রাতে বিডিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আশা করছি, স্মরণকালের এই সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন।

“লন্ডন থেকে উনি ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। এজন্য বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে।”

সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

সমাবেশ সফল করতে দলের অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনগুলো কাজ করছে বলে জানান রিপন।