২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শামা ওবায়েদ ও শহিদুলের স্থগিতাদেশ প্রত্যাহার

গত ২১ অগাস্ট ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য শ্যামা ওবায়েদ এবং শহিদুল ইসলাম বাবুলের সকল পর্যায়ের পদ স্থগিত করে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2024, 09:43 PM

Updated : 26 Aug 2026, 10:53 AM

আড়াই মাস পর বিএনপির শ্যামা ওবায়েদ ও কৃষক দলের শহিদুল ইসলাম বাবুলের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে বিএনপি।

রোববার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা আলাদা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

শামা ওবায়েদ ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং শহিদুল ইসলাম বাবুল কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন।

গত ২১ অগাস্ট ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য শ্যামা ওবায়েদ এবং শহিদুল ইসলাম বাবুলের সকল পর্যায়ের পদ স্থগিত করে বিএনপি।

শনিবার দু্ই নেতার কাছে আলাদা আলাদা পত্রে বলা হয়, উল্লিখিত ঘটনার মতো কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হলো।

তারা এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশাবাদ ব্যক্ত করা হয় বিজ্ঞপ্তিতে।

শহিদুল ইসলাম বাবুলের সাধারণ সম্পাদকের পদ স্থগিত হওয়ার পর সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে।