২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুল হুদার ছোট ভাই কামরুল হুদার মৃত্যু

সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার ছোট ভাই কামরুল হুদা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2015, 06:31 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

শুক্রবার বিকাল ৩টায় শমরিতা হাসপাতালে তিনি মারা যান বলে নাজমুল হুদার ব্যক্তিগত সচিব তারেক হোসেন জানিয়েছেন।

প্রয়াত কামরুল হুদা দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

তারেক হোসেন জানান, কামরুল হুদা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত সপ্তাহে তাকে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়।

রাতে তারাবীর নামাজের পর ধানমন্ডি ৮ নম্বর সড়কের জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হবে।

শনিবার বাদ জোহর দোহারের শাইনপুকুরে দ্বিতীয় জানাজা শেষ তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে জানান তারেক।