খালেদার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত মা মিঙ কিয়াঙ।
রাত সাড়ে ৮টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এই সাক্ষাৎ হয়।
বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান উপস্থিত কয়েকজন নেতা।
অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, আবদুল মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।
