এমপি হিসেবে শপথ নিলেন ওয়াহহাব
সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মাগুরা-১ আসনের উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের এ টি এম আবদুল ওয়াহহাব।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনে ওয়াহহাবকে শপথ পড়ান।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৩০ মে উপনির্বাচনে ৮০ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হন সাবেক সামরিক কর্মকর্তা ওয়াহহাব।
শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, প্রধান হুইপ আ স ম ফিরোজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, হুইপ মাহবুব আরা গিনি, ইকবালুর রহিম, শাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।
সংসদ সচিব আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
