বিএনপির সম্পাদকীয় পদে ২ যুবদল নেতা
জাতীয়বাদী যুব দলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদকে দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও তাইফুল ইসলাম টিপুকে সহ-দপ্তর সম্পাদক পদে মনোনয়ন দিয়েছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে দলের সহ-দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সালাম আজাদ দলের সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্থলাভিষিক্ত হন।
গত ৩ মে রাজশাহী কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে পিন্টুর মৃত্যু এই পদ খালি হয়।
এদিকে ছাত্রদলের সাবেক নেতা তাইফুল ইসলাম টিপুকে নিয়ে সহ-দপ্তর সম্পাদকের সংখ্যা দাঁড়াল ৪ জনে।
বাকিরা হলেন- আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন।
কারাবন্দি রুহুল কবির রিজভী যুগ্ম মহাসচিবের মযার্দায় দলের দপ্তর সম্পাদক পদে রয়েছেন।
দলের নিবার্হী কমিটি পুনর্গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে এসব মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
