খালেদার বাসায় গেলেন গিবসন
কার্যালয় থেকে বাসায় ফিরে যাওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন।
বিকাল ৪টা ৫৫ মিনিটে ব্রিটিশ হাই কমিশনারের পতাকাবাহী গাড়ি গুলশানের ৭৯ নম্বর সড়কের বাসায় প্রবেশ করে।
বিকাল ৬টায় গাড়িটি বেরিয়ে যেতে দেখা যায়।
পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, “এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। চলমান রাজনৈতিক বিষয়সহ বর্তমান সংকট নিয়ে আলোচনা হয়েছে।”
সাক্ষাতের সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
সর্বশেষ গত ১১ ফেব্রুয়ারি গুলশান কার্যালয়ে থাকা অবস্থায় ব্রিটিশ হাই কমিশনার গিবসন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন।
৯২দিন কার্যালয়ে থাকার পর গুলশানের বাসায় এটি প্রথম কোনো বিদেশি কূটনীতিকের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ।
