রাজধানীতে সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্য নিহত
রাজধানীতে প্রাইভেটকার ও মোটর সাইকেলের সংঘর্ষে এক র্যাব সদস্যসহ দুজন নিহত হয়েছেন।
সোমবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের উত্তর দিকে ফ্যালকন হলের সামনে দুটি যানের মধ্যে সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি প্রাইভেটকারের সঙ্গে র্যাব সদস্যের মোটর সাইকেলের সংঘর্ষ হয়।
আহত অবস্থায় প্রাইভেটকারের চালক ও র্যাব সদস্য উচ্ছেল আলমকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহত প্রাইভেটকার চালকের পরিচয় জানা যায়নি বলে জানায় পুলিশ।
