২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হান্নান শাহ হাসপাতালে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 03:38 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

বৃহস্পতিবার গভীর রাতে সাবেক সেনা কর্মকর্তা হান্নান শাহর শ্বাসকষ্ট শুরু হয় বলে তার সহকারী মোহাম্মদ সাজাহান সিরাজ জানিয়েছেন।

“গভীর রাতে স্যার শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন,” বলেন তিনি।