২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা: কাউন্সিলরসহ আসামি ১৮

বন্দরনগরী চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় পুলিশের ওপর হাতবোমা হামলার ঘটনায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ ১৮ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 01:09 PM

Updated : 12 Oct 2022, 03:12 PM

পুরনো খবর:

চট্টগ্রামে বোমা হামলায় তিন পুলিশ সদস্য আহত

চান্দগাঁও থানার এসআই মো. নাসিম বুধবার রাতে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা করেন।

থানার ওসি আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এজাহারে সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলমসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া অজ্ঞাতপরিচয় আরও আটজনকে মামলার আসামি করা হয়েছে।

বিএনপি জোটের অবরোধ ও হরতালের মধ্যে বুধবার সন্ধ্যায় পুরাতন চান্দগাঁও থানা এলাকায় দায়িত্বপালনরত পুলিশ সদস্যদের ওপর হাতবোমা ছোড়া হয়।

এতে রমিজ উদ্দিন, ফরিদ উদ্দিন ও রিপন বড়ুয়া নামে চান্দগাঁও থানার তিন কনস্টেবল আহত হন।