২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গাপুরে বৃহস্পতিবার আধাবেলা হরতাল

রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফাকে গ্রেপ্তারের প্রতিবাদে তার নির্বাচনী এলাকা দুর্গাপুরে আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 06:27 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বুধবার দুপুরে উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুসারে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলায় এ হরতাল পালন করা হবে।

একই কারণে বুধবার পুঠিয়ায় অর্ধদিবস হরতাল পালন করে উপজেলা বিএনপি।

৮ম জাতীয় সংসদ নির্বাচনে নাদিম মোস্তফা (দুর্গাপুর-পুঠিয়া) রাজশাহী -৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

পুরনো খবর:

নাদিম মোস্তফা রিমান্ডে
বিএনপি নেতা নাদিম মোস্তফা আটক