২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা নাদিম মোস্তফা আটক

বিএনপির বিশেষ সম্পাদক ও সাবেক সাংসদ নাদিম মোস্তফাকে গুলশানের একটি বাসা থেকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 09:11 AM

Updated : 22 Aug 2022, 11:30 AM

পরিবারের সদস্যরা জানান, সোমবার ভোর রাত সাড়ে ৪টার দিকে গুলশান দুই নম্বরের বাসা ঘেরাও করে গোয়েন্দা পুলিশ ও র‌্যাব সদস্যরা নাদিম মোস্তফাকে নিয়ে যায়।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, “নাদিম মোস্তফাকে তারা তুলে নিয়ে গেছে।”

এর ঘণ্টা দুই আগে গুলশানে বিএনপি প্রধান খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে পুলিশের ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়।

র‌্যাবের সহকারী পরিচালক মাকসুদুল আলম গুলশান থেকে এই বিএনপি নেতাকে আটক করার বিষয়টি স্বীকার করলেও এর কারণ জানাতে পারেননি।   

রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম নির্বাচনের আগে টহল ট্রাকে বোমা মেরে পুলিশ হত্যার মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি।

ওই মামলায় গতবছর ফেব্রুয়ারি মাসে নাদিমসহ ৩৬ জনকে করে কারাগারে পাঠায় আদালত। পরে  হাই কোর্ট থেকে তারা জামিনে মুক্তি পান।

২০১৩ সালের ২৬ ডিসেম্বর রাজশাহী নগরীর রাজারহাতা এলাকায় বিএনপি নেতৃত্বাধীন জোটের মিছিল থেকে পুলিশের গাড়িতে বোমা হামলা চালানো হয়। এতে কনস্টেবল সিদ্ধার্থ সরকার মারা যান।