২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড শেষে কারাগারে দুদু

বিশেষ ক্ষমতা আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে বিএনপি নেতা শামসুজ্জামান দুদুকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 05:45 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

ঢাকার মহানগর হাকিম রেজাউল করিম রোববার বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টার জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই)  মো. মনিরুজ্জামান দুদুকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটকে রাখার আবেদন জানান।

বিএনপির লাগাতার অবরোধের মধ্যে গত  ১২ জানুয়ারি মিরপুর থেকে শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর মিরপুর থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে পাঁচ দিনের হেফাজতে নেয় পুলিশ।