২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর নাছির ও তৈমুরের জামিন

পৃথক মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাছির উদ্দিন ও সহ-আইন সম্পাদক তৈমুর আলম খন্দকারকে জামিন দিয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 07:11 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

মঙ্গলবার বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী। রাষ্টপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

বশির উল্লাহ উল্লাহ সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে গোপালগঞ্জে দায়ের হওয়া এক মামলায় মীর নাছির এবং নারায়ণগঞ্জে গাড়ি ভাংচুরের মামলায় তৈমুর আলম জামিন পেয়েছেন। তৈমুরের সঙ্গে একই মামলার আরও ১৯ আসামিও জামিন পেয়েছেন।

আদালত তাদেরকে চার সপ্তাহের জামিন দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

মীর নাছিরের মামলায় তারেক রহমানও আসামি। এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় দায়ের হওয়া একই ধরণের একটি মামলায় হাই কোর্ট থেকে মীর নাছির জামিন নিয়েছিলেন।

উভয় মামলায় তার বিরুদ্ধে নিম্ন আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী এহসানুর রহমান।