২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শমসের মবিন গ্রেপ্তার

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে তার বাসা থেকে আটক করেছে পুলিশ।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 12:27 AM

Updated : 25 Apr 2022, 12:52 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বনানী ডিওএইচএস মসজিদ রোডের ৯২/এ বাসা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (গোয়েন্দা শাখা) উপকমিশনার কৃষ্ণপদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা দপ্তরে আনা হয়েছে।”

কী কারণে তাকে আটক করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাননি এই পুলিশ কর্মকর্তা।

শমসের মবিনের স্ত্রী সাদিয়া ইয়াসমীন শমসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে বলেন, রাত ১১টার দিকে পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দারা তাদের বাসা ঘেরাও করে।

সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবেও কাজ করছেন।

এর আগে গত বছরের জানুয়ারিতে গুলশানের বাসায় অবরুদ্ধ থাকার সময় খালেদা জিয়ার সঙ্গে বৃটিশ হাই কমিশনার রবার্ট গিবসন দেখা করে বেরুলে শমসের মবিনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছিল।