রফিক-নাসির-আমানের জামিন
গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের তিন মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া ও আমান উল্লাহ আমান।
অন্যদিকে বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগের মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাছিরউদ্দিন।
মঙ্গলবার বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ বিএনপির এই তিন নেতার আবেদন নিষ্পত্তি করে দিয়ে চার সপ্তাহের জামিন দেয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল এবং যুগ্ম সম্পাদক আমান আদালতে হাজির হয়ে এই জামিন নেন।
তাদের পক্ষে আদালতে শুনানি করেন এজে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ও সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পুলিশ গত ৪ জানুয়ারি পল্টন ও মতিঝিল থানায় এই তিন মামলা করে বলে জানান রাগিব রউফঅ এর মধ্যে পল্টন থানায় ২টি ও মতিঝিল থানায় ১টি।
এই তিন মামলায় সকালে জামিন আবেদন দাখিল করেন রফিক ও আমান।
এই তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আসামি। তার জামিন আবেদনও মঙ্গলবার আদালতে দাখিল করা হয়।
ফখরুলকে বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সোমবারও গাড়ি পোড়ানোর দুটি মামলা দিয়েছে পুলিশ।
গত ৩০ ডিসেম্বর পল্টন থানায় গাড়ি পোড়ানোর অভিযোগে ফখরুলদের বিরুদ্ধে আরেকটি মামলা হয়। এই মামলায় মিয়া ও আমান সোমবার হাই কোর্ট থেকে জামিন পান। এই মামলায়ও ফখরুলের জামিন চাওয়া হয়েছে।
বিকাল পৌনে ৪টার দিকে ফখরুলের পক্ষে এজে মোহাম্মদ আলী আদালতে গিয়ে বলেন, “আমরা তার জামিন আবেদন ফাইল করেছি। কিন্তু তিনি আদালতে আসতে পারছেন না। তিনি যেন নিষ্কণ্টকভাবে আদালতে আসতে পারেন, এ বিষয়ে একটি আদেশ দেওয়া হোক।”
এই ধরনের আদেশের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ। তবে শেষ পর্যন্ত আদালত এই বিষয়ে আদেশ দেয়নি।
এর কয়েক মিনিট পরই ফখরুলকে গ্রেপ্তার করা হয়।
মীর নাছির চার সপ্তাহের জামিন পেয়েছেন। এর আগে ডিসেম্বরে অবকাশকালীন আদালতে তিনি এই মামলায় জামিন চেয়েছিলেন। তখন আদালত তার আবেদনটি ফেরত দেয়।
আদালতে মীর নাসিরের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও এজে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাট
গত ডিসেম্বরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ দায়ের করা এই মামলায় ওই দিনই সেখানকার আদালত তারেক রহমান, রুহুল কবির রিজবী ও মীর নাসিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বিজয় দিবস উপলক্ষে গত ১৫ ডিসেম্বর তারেক লন্ডনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যে বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বলেন। ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মীর নাছির।
