২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লজ্জা থাকলে ভবিষ্যতে হরতাল ডাকবে না’

‘লজ্জা থাকলে’ বিএনপি-জামায়াত ভবিষ্যতে হরতাল ডাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 09:52 PM

Updated : 12 Oct 2022, 03:06 PM

বৃহস্পতিবার নগরীর নিউ মার্কেট মোড়ে আয়োজিত উত্তরজেলা ছাত্রলীগ হরতালবিরোধী এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য বলেন, “মানুষ বিএনপি-জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করেছে। তাই তারা হরতাল ডেকে লেপ-কাঁথা মুড়ি দিয়ে এসি বাসায় ঘুমায় আর শীতের পিঠা খায়। 

Image
ফাইল ছবি

ফাইল ছবি

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“যেভাবে মানুষ তাদের ডাকা হরতালকে প্রত্যাখ্যান করেছে লজ্জ্বা থাকলে বিএনপি-জামায়াত ভবিষ্যতে হরতাল ডাকবে না।”

২০১৩ সালে হরতালের নামে নৈরাজ্যে করে ৫৪ জন গাড়িচালককে হত্যা করা হয়েছে মন্তব্য করে হাসান মাহমুদ বলেন, “হরতালের নামে যারা মানুষ খুন করে তারা দুষ্কৃতিকারী। আর এই দুষ্কৃতিকারীদের যেখানে পাওয়া যাবে সেখানে গণধোলাই দেয়া হবে।”

উত্তরজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়্যবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উত্তরজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনুস গণি চৌধুরী।

সভাপতিত্ব করেন উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি বখতেয়ার সাঈদ ইরান।