২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগকে সন্ত্রাসমুক্ত হওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

ছাত্রলীগকে সন্ত্রাসমুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 05:33 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

মঙ্গলবার রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ‘ক্লিন ক্যাম্পাস অ্যান্ড সেইফ ক্যাম্পাস’ কর্মসূচি উদ্বোধনের সময় তিনি এ আহ্বান জানান।

আওয়ামী লীগ নেতা কামরুল বলেন, “ক্যাম্পাসকে শুধু পরিচ্ছন্ন রাখলেই চলবে না, সন্ত্রাসমুক্তও রাখতে হবে। এ জন্য ছাত্রলীগকেও সন্ত্রাসমুক্ত হতে হবে।”

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় সমালোচনার মুখে থাকা ছাত্রলীগ নেতাদের শোধরানোর পরামর্শও দেন তিনি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“অতীতে ছাত্রলীগ নেতাদের দেখলে সাধারণ মানুষ সম্মান করত। আবার সে অবস্থায় ফিরে যেতে হবে।”

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সতর্ক থাকতেও ছাত্রলীগ নেতাদের বলেছেন কামরুল।

ছাত্রলীগের অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব নন্দী ও জবি ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলামও বক্তব্য রাখেন।