২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ-৩ আসনে আ. লীগের মিলন নির্বাচিত

সিরাজগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত গাজী আমজাদ হোসেন মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 07:37 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

রোববার বিকালে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  গত ২০ নভেম্বর  মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

২২ নভেম্বর দুই প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী আকতারুজ্জামান মন্নুর মনোনয়নপত্র বাতিল করা হয়।

আর কোনো প্রতিদ্বন্দ্বী না  থাকায় প্রতীক বরাদ্দের দিন (৩০ নভেম্বর) গাজী আমজাদ হোসেন মিলনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার একাংশ নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৩ আসনে ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিন ছিল।

গত ৬ অক্টোবর সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুতে আসনটি শূন্য হলে ১১ নভেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।