২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে ফ্লাইওভারে না চড়ার পরামর্শ হাছানের

গত পাঁচ বছরে নির্মিত রাস্তা এবং ফ্লাইওভার ব্যবহার না করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাংসদ হাছান মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেষ্ঠ্য প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 06:55 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

জাতীয় সংসদের রোববারের অধিবেশনে এক অনির্ধারিত আলোচনায় গত শনিবার কুমিল্লার জনসভায় খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করেন তিনি।

গত পাঁচ বছর দেশের কোনো উন্নয়ন হয় নাই বলে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, “আমি বেগম খালেদা জিয়াকে বলবো, আপনি জনসভায় যেতে গত পাঁচ বছর যে রাস্তা ও ফ্লাইওভার হয়েছে- তা ব্যবহার করবেন না।”

Image
সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।

সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।

প্রতি মাসে দেশের ২২ দশমিক পাঁচ শতাংশ লোক বেকার হচ্ছে বলে বিএনপি চেয়ারপারনের মন্তব্যের জবাবে হাছান বলেন, “উনি ম্যাট্রিক পরীক্ষায় কেন ফেল করেছিলেন সেটা বুঝতে পেরেছি। প্রতি মাসে সাড়ে ২২ পার্সেন্ট মানুষ বেকার হলে কোনো কর্মক্ষম লোক থাকার কথা না।”

তিনি বলেন, “খালেদা জিয়া জনসভায় যুবদল এবং ছাত্রদলের ক্যাডারের মতো বক্তব্য দিয়েছেন। উনি সকল শালীনতা ভঙ্গ করেছেন।”

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল না বলে খালেদার বক্তব্যের সমালোচনা করে দলের এই নেতা বলেন, “একদিন হয়তো তিনি বলবেন, জামাতের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে।”