২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসহাকের আসনে উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু শনিবার

সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ-তাড়াশ) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম আগামী শনিবার থেকে বিতরণ করা হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 10:32 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

বিতরণের শেষ দিনে সোমবার সন্ধ্যায় গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

শনিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও আলাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

পরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।

আগামী শনিবার, রোববার ও সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে পঁচিশ হাজার টাকায় আবেদনপত্র কেনা এবং জমা দেওয়া যাবে।

সোমবার সন্ধ্যা ৭টায় গণভবনে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের বৈঠক এবং মনোনয়নপত্র প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

গত ৬ অক্টোবর সরকার দলীয় সাংসদ মো. ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুতে শূন্য এই আসনে ২৩ ডিসেম্বর উপ নির্বাচন হবে।

মঙ্গলবার নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, উপ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ সময় ২০ নভেম্বর, বাছাই ২২ নভেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।