২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পাননি যুবদল সভাপতি আলাল

নাশকতার পরিকল্পনার মামলায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬১ জনের জামিনের আবেদন নাকচ করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 07:01 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জাকিয়া পারভীন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে আলালের পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম।

হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে ২৫ অক্টোবর মোহাম্মদপুরে নিজবাসার নিচতলা থেকে আলালসহ যুবদলের ৬৩ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

ওই দিন রাতেই মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদার বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন।

মামলার আসামিদের মধ্যে যুবদলের কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন হাওলাদারও রয়েছেন।

আসামি পক্ষের আইনজীবী তৌহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলায় এখনও অভিযোগপত্র দাখিল করা হয়নি।