যশোরে তারেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপক্তিকর মন্তব্য করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যশোর আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে।
আদালতের বিচারক আবু ইব্রাহিম অভিযোগটি আমলে নেওয়া হবে কিনা এ বিষয়ে শুনানি ও আদেশের জন্য আগামী ১৩ নভেম্বর দিন ঠিক করেছেন।
গত ৫ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডনে এক আলোচনা সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'পাকবন্ধু' এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া জরুরি বলে মন্তব্য করেন।
তারেকের এ বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ দাবি করে আদালতের কাছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ চেয়েছেন বাদী আফজাল হোসেন।
