২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার কুমিল্লার জনসভার তারিখ পরিবর্তন

কুমিল্লায় খালেদা জিয়ার যে জনসভা ৭ নভেম্বর হওয়ার কথা ছিল, তার তারিখ বদলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2014, 06:29 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

আগামী ২৯ নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠে ২০ দলীয় জোটের এই জনসভা হবে বলে বিএনপির যুগ্মমহাসচিব মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

নির্দলীয় সরকারের দাবিতে জনমত গঠনে বিভিন্ন জেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করে ২০ দল। এর মধ্যে ৭ নভেম্বর ঢাকায় জনসভার অনুমতি চেয়ে সোমবার আবেদন করেছে বিএনপি।

তারপরই নোয়াখালীর সাবেক সংসদ সদস্য শাহজাহান বলেন, “৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ঢাকায় জনসভা করবে। সেজন্য জোটের সমাবেশের ঘোষিত তারিখ পরির্বতন করে ২৯ নভেম্বর ধার্য করা হয়েছে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার কর্মসূচি নিয়ে বিকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের সভাপতিত্বে জনসভা প্রস্তুতি কমিটির বৈঠক হয়।

বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে জনসভা প্রস্তুতি কমিটির সমন্বয়কারী করা হয়েছে।

বৈঠকে নজরুল ইসলাম খান ছাড়াও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, মঞ্জুরুল আহসান মুন্সি, কুমিল্লার সিটি মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা দক্ষিণ জেলার  সিনিয়র সহসভাপতি আনোয়ারুল আজীম, সাধারণ সম্পাদক আমিনুর রশীদ ইয়াসীন, সাংগঠনিক সম্পাদক মোস্তকা মিয়া, উত্তরের সভাপতি খোরশেদ আলম, চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ।