বেইলি রোডে বিস্ফোরণ: ফখরুলদের অভিযোগ গঠন পেছাল
রাজধানীর বেইলি রোডে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর পঞ্চম বিশেষ ট্রাইব্যুনালের বিচারক রুহুল আমিন আগামী ১৪ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির নতুন দিন রেখেছেন।
বুধবার অভিযোগ গঠনের শুনানির দিন থাকলেও মির্জা ফখরুলসহ তিন আসামি আদালতে না আসায় তাদের আইনজীবীরা ওই আবেদন করেন।
ব্যারিস্টার মওদুদ আহমদসহ অপর ৩৮ আসামি আদালতে হাজির ছিলেন বলে তাদের অন্যতম আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জানান।
ফাইল ছবি
এ সময় বেশ কয়েকটি যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় রমনা থানার উপপরিদর্শক মো. আলী হোসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, আব্দুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নিরব, হাবিবুন নবী খান সোহেল, বরকত উল্লাহ ভুলু, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ৩৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
পরে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক দীপক কুমার দাস গত ৫ অগাস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ফৌজদারি দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন, যাতে বিএনপির শীর্ষ পর্যায়ের ওই নেতাদেরসহ ৪১ জনকে আসামির তালিকায় রাখা হয়।
বিএনপি নেতাকর্মীরা মানুষ ও পুলিশ হত্যার উদ্দেশ্যে হাতবোমার বিস্ফোরণ ঘটান বলে এতে বলা হয়।
