খালেদার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত মিশেল ত্রিনকুইয়া।
রাষ্ট্রদূত সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান।
বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ বৈঠকের সময় উপস্থিত ছিলেন।
