২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপার সাবেক এমপির ছেলে বিএনপিতে

এইচ এম এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য কাজী ফারুক কাদেরের ছেলে কাজী সারেক কাদের বিএনপিতে যোগ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2014, 11:23 PM

Updated : 25 Apr 2022, 04:46 PM

বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

সারেক কাদেরের বাবা নীলফামারীর জলঢাকা থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নবম সংসদে সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সারেকের দাদা কাজী কাদের মুসলিম লীগের একাংশের সভাপতি। তিনি পাকিস্তান প্রাদেশিক সরকারের মন্ত্রী ছিলেন।

সারেকের যোগদান অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সাংবাদিক শফিক রেহমান উপস্থিত ছিলেন।