২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের যৌথ সভা শনিবার

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা আহ্বান করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 02:54 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

আগামী শনিবার বিকাল ৫টায় গণভবনে এই সভা হবে বলে দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যৌথ সভায় সভাপতিত্ব করবেন।

কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সব সদস্যকে বৈঠকে উপস্থিত থাকতে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ অনুরোধ জানিয়েছেন।