খালেদার সঙ্গে জাবি'র প্রাক্তন ছাত্রদল নেতা-কর্মীর সাক্ষাৎ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাক্তন নেতা-কর্মীদের একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছে।
বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও শিক্ষাঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 'প্রাক্তন ছাত্রদল ফোরামে'র সভাপতি আবদুল আউয়াল মোল্লার ও সাধারণ সম্পাদক আফসার উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন শাহনাজ বেগম লিপি, আলমগীর হোসেন, রাশেদুল হাসান, আজগর হোসেন, জসিম উদ্দিন, লোকমান হোসেন, ওয়াহিদুজ্জামান মিলন, সাবিনা ইয়াসমীন,মনোয়ার বেগম, মরিয়ম আখতার প্রমুখ।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
