২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার এএলপিপি’র সভা

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের (এএলপিপি) সভা হবে আগামী রোববার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 06:51 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার সংসদ অধিবেশন শেষে সংসদ ভবনের ৯ম তলায় সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠেয় এই সভায় সভাপতিত্ব করবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ আওয়ামী লীগের সকল সংসদ-সদস্যকে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

রোববার বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধনের প্রস্তাব সংসদে ওঠার সম্ভাবনা রয়েছে।