২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

সহযোগী সংগঠন ছাত্রদলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 12:27 AM

Updated : 22 Aug 2022, 06:58 PM

রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুই ঘণ্টা এই বৈঠক চলে।

ছাত্রদলের নেতাদের কাছ থেকে সাংগঠনিক কার্যক্রমসহ নানা সমস্যার কথা শোনেন খালেদা, যিনি সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন।  

বৈঠকে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

গত ২০ অগাস্টও ছাত্রদল নেতাদের সঙ্গে এরকম বৈঠক করেছিলেন খালেদা। সেদিন কেন্দ্রীয় কমিটির ৪০ জন নেতার মতামত শুনেছিলেন তিনি।

রোববারের বৈঠকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সম্পাদকদের কথা শোনেন বিএনপি চেয়ারপারসন।