আইভি রহমানের দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগ নেতা আইভি রহমানের ১০ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার আসরের নামাজের পর গুলশানে আইভি কনকর্ডে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইভি রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
২০০৪ সালে সন্ত্রাসবিরোধী এক সমাবেশে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়।
ওইদিনের হামলায় ২৪ জন নিহত হন, যার মধ্যে ছিলেন তৎকালীন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমান।
গ্রেনেড হামলায় গুরুতর জখম আইভি রহমান ২৪ অগাস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।
