২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিও বুঝেছে যে মানুষ আন্দোলন চায় না: তোফায়েল

বাংলাদেশের মানুষ যে এখন আন্দোলন চায় না তা বিএনপিও বুঝতে পেয়েছে বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 09:21 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

ঘোষণা দিয়েও ঈদের এক সপ্তাহের মধ্যে বিএনপির কোনো কর্মসূচি না আাসায় তিনি বলেছেন, বিএনপি ‘বাস্তবতা’ উপলব্ধি করতে পেরেছে।

Image
দশম সংসদ নির্বাচন সামনে রেখে ‘সর্বদলীয়’ সরকারের মন্ত্রী হিসাবে শপথ নেয়ার পরে বঙ্গভবন থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি তোফায়েল আহমেদ। ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দশম সংসদ নির্বাচন সামনে রেখে ‘সর্বদলীয়’ সরকারের মন্ত্রী হিসাবে শপথ নেয়ার পরে বঙ্গভবন থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি তোফায়েল আহমেদ। ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

“বিএনপি বলেছিল, ঈদের পর আন্দোলন করবে। মানুষের সাড়া না পেয়ে এখন বলছে, কোরবানির ঈদের পর আন্দোলন করবে। কিন্তু মানুষ এখন আর আন্দোলন চায় না। অর্থনৈতিক মুক্তি চায়।”

রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এস এম জাহাঙ্গীর আলমের চারটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্যে তোফায়েল একথা বলেন।

বাংলাদেশ অর্থনৈতিক মুক্তি অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে দাবি করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

মাওয়ায় লঞ্চ দুর্ঘটনায় নিহতের ঘটনায় শোক জানিয়ে পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান তোফায়েল।

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকও এই অনুষ্ঠানে ছিলেন।