২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে হরতাল ডেকেছে স্বেচ্ছাসেবক দল

ফেনীর বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মনির হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে স্বেচ্ছাসেবক দল।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 05:49 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

বুধবার বিকালে ফেনী প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মনিরের জানাজায় এ ঘোষণা দেয়া হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কফিল উদ্দিন মামুন জানান, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়র স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মোস্তফা মনিরকে আওয়ামী সন্ত্রাসীরা অপহরণ করে কুপিয়ে হত্যা করেছে।

জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বালিগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। জানাজা শেষে হরতালের সমর্থনে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা উপর্যুপরি কুপিয়ে বাঁলিগাও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মনিরকে (৩২) আহত করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।