২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসূচি ঠিক করতে বৈঠক ডেকেছেন খালেদা

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঠিক করতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে পরামর্শ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 04:42 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

আগামী রোববার রাত সাড়ে ৮টায় বিএনপির স্থায়ী কমিটির এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থায়ী কমিটির বৈঠকের পরদিন ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবেন চেয়ারপারসন।

মারুফ কামাল বলেন, “দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থা ও দ্রুত নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনের কর্মকৌশল ও পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করতে এই বৈঠক ডাকা হয়েছে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

রমজানে বিভিন্ন ইফতার পার্টিতে খালেদা জিয়া ঈদের পর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন।

এরপর কয়েকদিন আগে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিএনপির স্থায়ী কমিটি এবং ২০ দলীয় জোটের বৈঠকের পর অচিরেই কর্মসূচি চূড়ান্ত করে তা জানানো হবে।

৫ জানুয়ারির নির্বাচন বর্জনকারী বিএনপি আন্দোলনের ঘোষণা দিলেও সরকারি দলের নেতারা বলছেন, এই মুহূর্তে বিএনপির আন্দোলনে দেশবাসী সাড়া দেবে না।

বিএনপি আগাম নির্বাচন চাইলেও তা প্রত্যাখ্যান করে আসছে সরকার।  

পুরনো খবর:

বিএনপির কর্মসূচি ‘শিগগিরই’