২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশে বিক্ষোভ করবে জাতীয় পার্টি

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আগামী বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2014, 09:06 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রেসসচিব সুনীল শুভ রায় এই কর্মসূচির কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগামী ৬ অগাস্ট দুপুরে সারা দেশে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যান এই কর্মসূচি ঘোষণা করেন জানিয়ে তিনি বলেন, সারা দেশের দলীয় নেতাদের ইতোমধ্যেই কর্মসূচি পালনের জন্য চিঠি দেয়া হয়েছে।

প্রায় এক মাস ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।