দরপত্র নিয়ে আ. লীগের দুগ্রুপের সংঘর্ষ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ওষুধ ক্রয়ের দরপত্র দাখিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ অন্তত পাঁচ জন আহত হয়েছে।
দৌলতপুর থানার এস আই ওবাইদুর রহমান জানান, সোমবার দুপুরে এ সংঘর্ষে
আহতদের মধ্যে দৌলতপুর থানার দুই পুলিশ সদস্য অনিস ও বজলুকে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ সময় দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক শরীফ উদ্দিন রিমন আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি দেখার জন্য আইনশৃংখলা বাহিনীকে অনুরোধ করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
