কূটনীতিকদের সঙ্গে খালেদার ইফতার
রমজানের ষষ্ঠ দিন কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন খালেদা জিয়া।
গুলশানে হোটেল ওয়েস্টিনে শনিবারের এই ইফতার অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ অংশ নেন।
ইফতারের আগে খালেদা জিয়া অনুষ্ঠানে বিভিন্ন টেবিলে গিয়ে উপস্থিত কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি তাদের সঙ্গে নৈশভোজও করেন।
খালেদা জিয়ার সঙ্গে এক টেবিলে ছিলেন ঢাকায় কূটনীতিক কোরের ডিন ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহের মুহাম্মদ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরি, মিশরের রাষ্ট্রদূত মুহাম্মদ ইজ্জত, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা, নেপালের রাষ্ট্রদূত হ্যারি কুমার সেরেস্তা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান।
পাকিস্তান, কাতার, ইন্দোনেশিয়া, রাশিয়া, ইরান, ওমান, তুরস্ক, লিবিয়া, জাপান, ভিয়েতনাম, ব্রুনাই, নরওয়ে, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা এই ইফতার অনুষ্ঠানে ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, শাহদীন মালিক, তুহিন মালিক, অধ্যাপক এমাজ উদ্দীন আহমেদ, অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক বোরহান উদ্দিন, অধ্যাপক সুকোমল বড়ুয়া, অধ্যাপক পিয়াস করীম, ড. অলিউর রহমান, অধ্যাপক দিলারা চৌধুরী অনুষ্ঠানে ছিলেন।
এছাড়াও ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব মফলেউর রহমান ওসমানী, সাবেক রাষ্ট্রদূত শামীম আহমেদ, সারোয়ার হোসেন মনোয়ার, সাংবাদিক শফিক রেহমান, মাহফুজউল্লাহ, মোহাম্মদ আল হারুন, অ্যাডভোকেট মুহাম্মদ আরশাদুজ্জামান, শ্যামা ওবায়েদ প্রমুখ।
বিএনপি নেতাদের মধ্যে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর এ গনি, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, আসম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, সারোয়ারি রহমান, মির্জা আববাস, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, শমসের মবিন চৌধুরী, রিয়াজ রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মো. নাসিরউদ্দিন, ইনাম আহমেদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, আবদুল কাউয়ুম, গোলাম আকবর খন্দকার প্রমুখ।
