বিএনপির রংপুর জেলা ও মহানগর কমিটি গঠিত
পাঁচ বছর পর কেন্দ্র থেকে গঠন করা হলো রংপুর জেলা ও মহানগর বিএনপি কমিটি।
দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদিত এ দুটি কমিটির তালিকা সোমবার দুপুরে হাতে পান জেলা ও মহানগর কমিটির নতুন নেতারা।
নতু জেলা সভাপতি এমদাদুল হক ভরসা ও মহানগর সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামু এ বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন।
২০০৯ সালের ২৩ জুলাই থেকে আহ্বায়ক কমিটি দিয়ে চলছিল জেলা বিএনপি। আর মহানগর কমিটি হলো এবারই প্রথম।
জেলা বিএনপির নতুন কমিটির সহ-সভাপতি মমতাজ শিরীন ভরসা তার প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘদিন পর জেলা বিএনপি যোগ্য নেতৃত্বের হাতে পড়ল। এবার দল গতিশীল ও সুসংগঠিত হবে।
কমিটিকে স্বাগত জানিয়ে মহানগর কমিটির সহ-সভাপতি সুলতান আলম বুলবুল বলেন, দলীয় কার্যক্রম গতিশীল ও নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে পূর্ণাঙ্গ কমিটির বিকল্প নেই।
