২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মৃত্যুবার্ষিকীতে নিউইয়র্কে বিএনপির আলোচনা সভা

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকীতে দলের নিউইয়র্ক সিটি শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 12:47 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

গত শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটের পালকি পার্টি সেন্টারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ মোহাম্মদ আতিকুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইতিহাস বিকৃত করে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব হবে না।

তারা বলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের আপামর জনতা ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন।

র‌্যাবকে রক্ষীবাহিনীর মত ব্যবহার করা হচ্ছে অভিযোগ করে বক্তারা বলেন, র‌্যাব দিয়ে বিরোধীদলসহ সাধারণ মানুষকে গুম, খুন, অপহরণ করেই অবৈধভাবে ক্ষমতার মসনদ আঁকড়ে ধরে রাখতে চায় এ সরকার। পুলিশ বাহিনীকে গোপালগঞ্জ বাহিনীতে পরিণত করা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু, লং-আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শওকত আলী, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য কন্ঠশিল্পী বেবী নাজনীন, তারেক রহমান আন্তর্জাতিক পরিষদের মহাসচিব জসিম উদ্দিন ভিপি, যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন আজম।

এছাড়া ফেনী জেলা বিএনপির উপদেষ্টা জসিম উদ্দিন ভূঁইয়া, বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে এ এইচ খন্দকার জগলু, সাবেক ছাত্রনেতা মোশারফ হোসেন মিলন, সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সহ-সভাপতি আকতার হোসেন মঞ্জু, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রমুখ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।