ঝিনাইদহে ছাত্রদল নেতা নিখোঁজ
ঝিনাইদহ সদরের এক ছাত্রদল নেতা গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, ইলিয়াস হোসেন গত সোমবার (২৬ মে) সন্ধ্যার আগে বাড়ি থেকে বের হন ইলিয়াস। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
সোমবার রাতে খবর পেয়ে তার বাবাকে থানায় ডেকে এনে এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করানো হয়।
ওসি আরো জানান, মঙ্গলবার স্থানীয় লোকজন রাজাপুর গ্রামের রাস্তার পাশ থেকে তার ব্যবহৃত বাইসাইকেল, দুইটি মোবাইল ফোন সেট ও স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
ইলিয়াসের মোবাইল ফোন কল লিস্ট দেখে তাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে ওসি জানান।
