২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জিয়া বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র করেছিলেন’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে সমৃদ্ধশালী করার মাধ্যমে আধুনিক একটি রাষ্ট্রে পরিণত করেছিলেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 09:13 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বৃহস্পতিবার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাবেক এই মন্ত্রী।

আমীর খসরু বলেন, “মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে জিয়াউর রহমান বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করছিলেন।

“সেই যুগান্তকারী অর্থনৈতিক প্রক্রিয়াকে রাজনীতিকরণের মাধ্যমে আওয়ামী লীগ দলীয় লোকদের প্রাধান্য দিতে গিয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনার পথ রুদ্ধ করে দিয়েছে।”

Image
তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হবে না: আমীর খসরু

তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হবে না: আমীর খসরু

তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার চরম দুর্নীতি, লুটপাট, ক্ষমতার অপব্যবহার ও অব্যবস্থাপনার মাধ্যমে দেশে একটি ‘ব্ল্যাকহোল’ তৈরি করেছে, যার খেসারত দেশের মানুষকে দিতে হচ্ছে।”

আমীর খসরু বলেন, “শহীদ জিয়া যাদের কাছ থেকে দেশকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেই একই দল অবৈধভাবে ক্ষমতায় বসে দেশকে পূর্বের অবস্থায় নিয়ে গেছে।”

চট্টগ্রাম নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার।

বক্তব্য রাখেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ বেগম রোজী কবির, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, নগর সাধারণ স¤পাদক ডা. শাহাদাত হোসেন, শ্রমিকনেতা কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক স¤পাদক এ এম নাজিম উদ্দিন, সাংবাদিক জাহিদুল করিম কচি প্রমুখ।

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সকালে রাঙ্গুনিয়ায় তার প্রথম কবরে চট্টগ্রাম বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক দেয়। এছাড়াও সেখানে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।