মুন্সীগঞ্জের পথে খালেদা
রাজধানীতে দুটি সমাবেশ পণ্ড হওয়ার পর মুন্সীগঞ্জের জনসভায় যোগ দিতে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার বেলা পৌনে ৩টার দিকে গুলশানের বাসা থেকে তার গাড়িবহর মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়।
স্থানীয় বিএনপির উদ্যোগে মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন হাট লক্ষীগঞ্জে এ জনসভা হবে।
‘গুম-খুন’র প্রতিবাদে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন খালেদা জিয়া।
এদিকে দুপুর সোয়া ২টায় জেলা সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে জনসভার কার্যক্রম শুরু হয়।
ফাইল ছবি
