২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ভোটের লড়াইয়ে কাদের সিদ্দিকীও

খেলাপি ঋণের কারণে নিজের এলাকা টাঙ্গাইলে উপনির্বাচনে প্রার্থী হতে না পারা আব্দুল কাদের সিদ্দিকীর পক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়নপত্র কেনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 03:59 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতির পক্ষে রোববার মনোনয়নপত্র কেনেন দলের নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক।

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে শূন্য নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে ভোট হবে আগামী ২৬ জুন।

কাদের সিদ্দিকী ছাড়াও নির্বাচনী লড়াইয়ে রয়েছেন নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি এবং সাবেক সংসদ সদস্য এস এম আকরাম।

আওয়ামী লীগ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে। তবে জাতীয় পার্টি এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি।  

বিএনপির সঙ্গে দশম সংসদ নির্বাচন বর্জন করলেও গত মার্চ মাসে অনুষ্ঠিত টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে প্রার্থী হতে চেয়েছিলেন কাদের সিদ্দিকী।

ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে আইনি লড়াই চালালেও রায় তার পক্ষে আসেনি।

পুরনো খবর:

নির্বাচন করা হচ্ছে না কাদের সিদ্দিকীর
মনোনয়নপত্র নিলেন রফিউর রাব্বি